ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে সংঘমিত্র ক্লাব, কলকাতার সময়ের শারদ সম্মান প্রদান
# ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে সংঘমিত্র ক্লাব, কলকাতার সময়ের শারদ সম্মান প্রদান **পূর্ব পুটিয়ারি:** সংস্কৃতিচর্চা, পারস্পরিক শ্রদ্ধা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে শারদোৎসবে বিশেষ নজর কাড়ল পূর্ব পুটিয়ারির সংঘমিত্র ক্লাব। দুর্গাপুজো উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল আলপনা প্রদর্শনী। রাজীব গুহ ও দীপ্তিমান চক্রবর্তীর উদ্যোগে এই প্রদর্শনী বাংলার লোকশিল্প ও আলপনার ঐতিহ্যকে তুলে ধরার একটি বিশেষ প্রয়াস হয়ে ওঠে। লেখক মানব মণ্ডল সংঘমিত্র ক্লাবের পুজোকে ‘কলকাতার সময়’-এর সেরা দশ পুজোর অন্যতম হিসেবে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। পরে ‘কলকাতার সময়’-এর পক্ষ থেকে ক্লাবের সম্পাদকের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয়। সম্মান প্রদান অনুষ্ঠানে ‘কলকাতার সময়’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাহিত্যিক বিধান সাহা, সংগঠক বরুণ চক্রবর্তী, শিক্ষক সঞ্জয় কর, ছোটদের পত্রিকা ‘চিরকালের ছেলেবেলা’-র সম্পাদক দীপালি রায়, ক্রীড়াবিদ অমরেশ ব্যানার্জি, সাহিত্যপত্রিকার সম্পাদক বিজন চন্দ এবং ‘কলকাতার সময়’-এর দুই কর্ণধার, লেখক মানব মণ্ডল ও সাংবাদিক দেবরঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ‘উলুবেড়িয়া সংব...